রবিবার, আগস্ট ১৬, ২০২৬
প্রচ্ছদঅর্থ ও বানিজ্য সময়নিহতদের প্রত্যেক পরিবারকে ১ লাখ টাকা করে দেবে বাংলাদেশ ব্যাংক

নিহতদের প্রত্যেক পরিবারকে ১ লাখ টাকা করে দেবে বাংলাদেশ ব্যাংক

আশুলিয়ায় ব্যাংক ডাকাতির ঘটনায় নিহতদের প্রত্যেক পরিবারকে ১ লাখ টাকা করে দেবে বাংলাদেশ ব্যাংক। বুধবার বাংলাদেশ ব্যাংক গভর্নর ড. আতিউর রহমান এ ঘোষণা দিয়েছেন বলে জানিয়েছেন গভর্নর সচিবালয়ের মহাব্যবস্থাপক এ এফ এম আসাদুজ্জামান। বাংলোদেশ ব্যাংকের সামাজিক দায়বদ্ধতা কার্যক্রমের(সিএসআর) অংশ হিসেবে এ টাকা দেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি। মঙ্গলবার দুপুর ২টার দিকে ঢাকার আশুলিয়ায় বাংলাদেশ কমার্স ব্যাংকের কাঠগড়া শাখায় ডাকাতদলের হামলায় শাখা ব্যবস্থাপকসহ ৭জন নিহত হন।

এরা হলেন- ব্যাংকের ব্যবস্থাপক মো. অলিউল্লাহ (৪৫), ব্যাংকের নিরাপত্তা রক্ষী বদরুল আলম (৩৮), ব্যাংকের গ্রাহক ব্যবসায়ী পলাশ (৪৮), ব্যাংক ভবনের নিচে ঝালমুড়ি বিক্রেতা মুনির হোসেন (৬০), ব্যাংক ভবনে অবস্থিত মার্কেটের দোকানি জিল্লুর রহমান, আশুলিয়ার কুটুরি এলাকার জমির (৩৮) এবং ব্যাংকের পাশের দোকানের চাল বিক্রেতা নূর মোহাম্মদ (৩৫)। এছাড়া এ ঘটনায় বেশ ক’জন আহত রয়েছেন। এরা সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এদের কয়েকজনের অবস্থা গুরুতর বলে চিকিৎসকরা জানিয়েছেন।

  • বিষয়:
  • top
আরও পড়ুন

সর্বশেষ