শনিবার, আগস্ট ১৫, ২০২৬
প্রচ্ছদজাতীয়ব্যান্ডউইথ ভারতের কাছে বিক্রি করা হবে

ব্যান্ডউইথ ভারতের কাছে বিক্রি করা হবে

বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেডের অব্যবহত ব্যান্ডউইথ ভারতের কাছে বিক্রি করা হবে। এ সংক্রান্ত চুক্তি সই করা সংক্রান্ত প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা। সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে বিষয়টি উথাপন করে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ। পরে মন্ত্রি পরিষদ সচিব মোশাররাফ হোসাইন ভূইঞা সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, চুক্তি হলে বাংলাদেশের কক্সবাজার হয়ে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থেকে আগরতলা হয়ে ভারতে সাবমেরিন কেবল লাইন প্রবেশ করবে। বিক্রির পরিমাণ ১০ গিগাবাইট প্রতি সেকেন্ডে। বছরে আয় হবে ১.২ মিলিয়ন ডলার। যা দিয়ে দেশের সাবমেরিন কেবলে কমর্রত ৪ ভাগের একভাগ জনবলের বেতন দেয়া যাবে।

সঞ্চালন লাইন থেকে বাংলাদেশের জন্য বরাদ্দ আছে ২শ জিবিপিএস (গিগাবাইট পার সেকেন্ড) । সেখান থেকে বাংলাদেশ ব্যবহার করে মাত্র ৩০ গিগাবাইট। প্রথম অবস্থায় ভারতের সঙ্গে ৩ বছরের জন্য এই চুক্তি করা হচ্ছে। ভারত চাইলে আরও ৩০ গিগাবাইট দেওয়া যাবে। সি-মি-ইউ ৪ (ক্যাবল লাইনের নাম) এর মাধ্যমে বাংলাদেশে বতর্মানে ২শ জিবিপিএস (গিগাবাইট পার সেকেন্ড)  সঞ্চালন করছে। সি-মি-ইউ ৫ এর কাজ শেষ হলে আগামী বছরের ডিসেম্বর নাগাদ ১হাজার ৩শ জিবিপিএস ব্যান্ডউইথ প্রতি সেকেন্ডে যুক্ত হবে বাংলাদেশে।

এজন্য খুব শিগগিরই ভারতের সঙ্গে agreement between sanchar nigam limited (bsnl) & bangladesh submarine cable company  limited (bsccl) for leasing of international bandwith for internet  at akhaura (zero point) শীর্ক চুক্তি সই হওয়ার পরই শুরু হবে ইন্টারনেট সরবরাহ।

  • বিষয়:
  • top
আরও পড়ুন

সর্বশেষ