শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
প্রচ্ছদদেশজুড়েসাতক্ষীরা সীমান্ত থেকে ২৪টি সোনার বার উদ্ধার

সাতক্ষীরা সীমান্ত থেকে ২৪টি সোনার বার উদ্ধার

সাতক্ষীরা সীমান্ত এলাকার একটি ধানখেত থেকে ২৪টি সোনার বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সদর উপজেলার তলুইগাছা সীমান্ত এলাকা থেকে এসব উদ্ধার করা হয়।  সাতক্ষীরা ৩৮ বিজিবি ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর নাজির আহমেদ বকশি বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সোনার বারগুলো উদ্ধার করা হয়েছে।  তিনি আরো জানান, রাত ৮টার দিকে সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

আরও পড়ুন

সর্বশেষ