শুক্রবার, অক্টোবর ২৩, ২০২৬
প্রচ্ছদদেশজুড়েডিসিসি নির্বাচনের বৈধতা চ্যালেঞ্জ করা রিট খারিজ

ডিসিসি নির্বাচনের বৈধতা চ্যালেঞ্জ করা রিট খারিজ

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণার বৈধতা চ্যালেঞ্জ করে কার রিট আবেদন খারিজ করে দিয়েছে আদালত। রোববার দুপুরে বিচারপতি রেজাউল হক ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এই আদেশ দেন। গত বুধবার ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণার বৈধতা চ্যালেঞ্জ করে রিট করেন এক আইনজীবী ড. মোহাম্মদ ইউনূস আলী আকন্দ। তিনি জানান, আদালত বলেছে, ঢাকা সিটি করপোরেশনকে উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন বিভক্ত করা বিষয়ে ২০১১ সালে করা একটি রিট মামলা হাইকোর্টে বিচারাধীন রয়েছে। কাজেই একই বিষয়ে আরেকটি রিট হতে পারে না। তাই আদালত রিট আবেদনটি খারিজ করে দেয়।
আরও পড়ুন

সর্বশেষ