রাজধানীতে একটি মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে ১ লাখ ২০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। আটককৃতদের তাৎক্ষণিকভাবে পরিচয় জানা যায়নি। রোববার মধ্যরাতে ডেমরা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় মাইক্রোবাসটি জব্দ করে পুলিশ। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারের উপ-পুলিশ কমিশনার মাসুদুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, সোমবার (২৩ মার্চ) বেলা ১১টার দিকে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে আটককৃতদের বিষয়ে বিস্তারিত জানানো হবে।



