শুক্রবার, অক্টোবর ২৩, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনকাভার্ডভ্যানের ধাক্কায় চতুর্থ শ্রেণির ছাত্রী নিহত

কাভার্ডভ্যানের ধাক্কায় চতুর্থ শ্রেণির ছাত্রী নিহত

নগরীর খুলশী থানার দামপাড়া পুলিশ লাইনের সামড়ের সড়কে কাভার্ডভানের ধাক্কায় নাঈমা তারান্নুম (১০)নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছে। নাঈমা দামপাড়া পুলিশ লাইন ইনস্টিটিউটের চতুর্থ শ্রেণির ছাত্রী। এ ঘটনায় ওই ছাত্রীর বাবা আবু নাঈম আহত হয়েছেন। রোববার বেলা ১২টার দিকে এ ঘটনা ঘটে। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির এএসআই পঙ্কজ বড়ুয়া বলেন,মোটর সাইকেলে করে মেয়ে নিয়ে যাওয়ার সময় দামপাড়া পুলিশ লাইনের সামনের সড়কে একটি কাভার্ডভ্যান ধাক্কা দেয়। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে আনা হলে নাঈমাকে দায়িত্বরত চিকিতসক মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন

সর্বশেষ