শুক্রবার, অক্টোবর ২৩, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনচসিক নির্বাচনে নাছিরকে মহিউদ্দীনের সমর্থন

চসিক নির্বাচনে নাছিরকে মহিউদ্দীনের সমর্থন

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিনকে ঘিরে ঐক্যবদ্ধ হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে তিন দশকেরও বেশি সময়ের দলীয় বিভক্তি। চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচনে তাকে সমর্থন ও জয়ী করতে প্রকাশ্যে ঘোষণা দিয়েছেন আওয়ামী লীগ নেতা ও সংসদ সদস্যরা। আ জ ম নাছির দলীয় মনোনয়ন পাওয়ার পর দলীয় মনোনয়নপ্রত্যাশী অপর দুই নেতা এবিএম মহিউদ্দিন চৌধুরী ও আবদুচ সালাম  শনিবার ঘোষণা দিয়েছেন, দলীয় প্রার্থীর পক্ষে কাজ করবেন। চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরী সকালে সাংবাদিকদের বলেন, আমি মেয়র পদে মনোনয়নপ্রত্যাশী ছিলাম। প্রধানমন্ত্রী আ জ ম নাছিরকে প্রার্থী করেছেন। এরপর আমি প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছি। এখন আমি দলীয় প্রার্থীর পক্ষে কাজ করব।
একই কথা বলেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান ও নগর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আবদুচ সালাম। তিনি আমাদের সময়কে বলেন, গত পাঁচ বছরের বেশি সময় ধরে চট্টগ্রাম শহরে ব্যাপক উন্নয়নকাজ আমি পরিচালনা করেছি। তাই জনগণই বলেছিল আমি মেয়র প্রার্থী। তবে আমি সবসময় বলেছি, প্রধানমন্ত্রীর সিদ্ধান্তই শেষ কথা। আমরা এখন সর্বশক্তি দিয়ে দলীয় প্রার্থী জয়ী হওয়ার জন্য কাজ করব।
দলীয় সমর্থন পেয়ে গতকাল সকালে ঢাকা থেকে চট্টগ্রামে ফিরে সর্বপ্রথম মায়ের সঙ্গে দেখা করেন আ জ ম নাছির উদ্দিন। মায়ের পদধূলি নিয়ে তিনি শুরু করেন নির্বাচনী কার্যক্রম। প্রথমে আমানত শাহ মাজার জিয়ারত করেন। এরপর তিনি নাসিরাবাদ হাউজিং সোসাইটি কার্যালয়ে আসেন। বিকালে কদম মোবারক কবরস্থানে পিতার কবর জিয়ারত করেন। এ সময় আওয়ামী লীগের একাধিক সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দেখা করে আ জ ম নাছিরকে ফুলেল শুভেচ্ছা জানান।
আ জ ম নাছির বলেন, নির্বাচনে জয়ী হওয়ার জন্য সবাইকে নিয়ে একসঙ্গে কাজ করব। আলাপ-আলোচনার মাধ্যমে সমন্বিতভাবে কাজ করব আমরা। প্রধানমন্ত্রীও এ ব্যাপারে আমাদের একসঙ্গে কাজ করতে নির্দেশ দিয়েছেন। এ ছাড়া চট্টগ্রামের সংসদ সদস্য এমএ লতিফ ও ডা. আফছারুল আমীন দলীয় প্রার্থীর পক্ষে কাজ করতে মাঠে আছেন। এমএ লতিফ শুরু থেকেই আ জ ম নাছিরকে মেয়র প্রার্থী করার দাবি জানিয়ে আসছিলেন।
এদিকে বিএনপির প্রার্থী কে হবেন তা নিয়ে মাঠে নানামুখী কথা চালু আছে। বর্তমান মেয়র মোহাম্মদ মনজুর আলম দলীয় মনোনয়ন পেলে নির্বাচন করবেন এমন কথা তিনি আগে থেকে বললেও এখন নতুন মুখের কথা শোনা যাচ্ছে। গতকাল সারাদিনই মেয়র পদে বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান অথবা তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান প্রার্থী হবেন এমন কথা শোনা যায়। তবে বিএনপির কোনো নেতাকে প্রকাশ্যে কিংবা মোবাইল ফোনে পাওয়া যায়নি। ফলে প্রার্থিতার বিষয়টি নিশ্চিত করা যায়নি। আজ-কালের মধ্যেই বিষয়টি স্পষ্ট হচ্ছে বলে একাধিক সূত্র নিশ্চিত করেছ
আরও পড়ুন

সর্বশেষ