শুক্রবার, অক্টোবর ২৩, ২০২৬
প্রচ্ছদখেলার সময়ওয়েস্ট ইন্ডিজকে ১৪৩ রানে হারালো নিউজিল্যান্ড

ওয়েস্ট ইন্ডিজকে ১৪৩ রানে হারালো নিউজিল্যান্ড

বিশ্বকাপের চতুর্থ কোয়ার্টার ফাইনালে ওয়েস্ট ইন্ডিজকে ১৪৩ রানে হারালো নিউজিল্যান্ড। কিউইদের বিপক্ষে কোয়ার্টার-ফাইনালে ৩৯৪ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ৩০.৩ ওভারে ২৫০ রানে অলআউট হয়ে যায় ক্যারিবীয়রা। নিয়মিত বিরতিতে উইকেট হারালেও অবিচল ছিলেন দলে ফেরা গেইল। অ্যাডাম মিল্নের বলে বোল্ড হওয়ার আগে ৬১ রানের বিস্ফোরক এক ইনিংস খেলেন বাঁহাতি এই ব্যাটসম্যান। তার ৩৩ বলের ইনিংসটি ৮টি ছক্কা ও ২টি চার সমৃদ্ধ।

গেইল ফিরে গেলেও রানের গতি কমেনি ওয়েস্ট ইন্ডিজের। তিন অলরাউন্ডার ড্যারেন স্যামি, আন্দ্রে রাসেল ও জ্যাসন হোল্ডার দ্রুত গতিতে রান তোলার চেষ্টা করেন। কিন্তু অতিরিক্ত আক্রমণাত্মক ব্যাটিংয়ের মাশুল দিয়ে ফিরতে হয় তাদের। ওয়েস্ট ইন্ডিজের পক্ষে সর্বোচ্চ ৬১ রান করেন ক্রিস গেইল। এছাড়া হোল্ডার ৪২ ও কার্টার ৩২ রান করেন। নিউজিল্যান্ডের হয়ে বোল্ট নেন ৪টি উইকেট। ভেটোরি ও সাউদি নেন ২টি করে উইকেট।

এর আগে মার্টিন গাপটিলের ডাবল সেঞ্চুরিতে বড় সংগ্রহ গড়ে নিউজিল্যান্ড। বিশ্বকাপ ইতিহাসে দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে নিউজিল্যান্ডের মার্টিন গাপটিল করেন বিশ্বকাপে ব্যক্তিগত সর্বোচ্চ ২৩৭ রানের রেকর্ড। শনিবার ওয়েলিংটনের ওয়েস্টপ্যাক স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ৩৯৩ রান করে নিউজিল্যান্ড।

আরও পড়ুন

সর্বশেষ