রবিবার, আগস্ট ১৬, ২০২৬
প্রচ্ছদজাতীয় শীর্ষ সন্ত্রাসী মোল্লা মাসুদ গ্রেফতার

শীর্ষ সন্ত্রাসী মোল্লা মাসুদ গ্রেফতার

ঢাকার শীর্ষ
সন্ত্রাসী এবং ইন্টারপোল রেড
নোটিশধারী পলাতক
আসামি মোল্লা মাসুদকে গ্রেফতা
করেছে ভারতের পশ্চিমবঙ্গ
সিআইডি। ডিএমপির রমনা থানায়
তার বিরুদ্ধে একাধিক
মামলা রয়েছে।
রোববার রাতে বাংলাদেশ পুলিশ
সদর দফতরের জনসংযোগ কর্মকর্তা এ
কে এম কামরুল আহসান এ তথ্য
নিশ্চিত করেছেন।
মোল্লা মাসুদকে ফিরিয়ে আনতে ব
প্রক্রিয়াধীন রয়েছে বলেও
জানিয়েছেন তিনি।
পুলিশের তথ্য মতে, ইন্টারপোল
নয়া দিল্লি, ইন্ডিয়া নিশ্চিত
করেছে-পুলিশ কর্তৃক ব্যারাকপুর
থানার মামলা নং- ০৯/২০১৫,
তারিখ : ০৮/০২/২০১৫, ধারা- ১৪,
ফরেনার্স অ্যাক্ট
মর্মে মাসুদকে গ্রেফতার
করা হয়েছে।
আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য
অনুযায়ী, হত্যা, নির্যাতন ও
চাঁদাবাজিসহ নানা অপকর্মের
অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। ২০০১
সালে সরকার ২৩ শীর্ষ
সন্ত্রাসীকে ধরিয়ে দেওয়ার জন্য
পুরস্কার ঘোষণা করে। এদের
মধ্যে মাসুদ অন্যতম। ঘোষণার পর পর
মাসুদ ভারতে পালিয়ে যায়। এরপর
থেকে সে সেখানেই অবস্থান
করছিল।

আরও পড়ুন

সর্বশেষ