নগরীর আকবর শাহ থানার লতিফপুর পাক্কার মাথা এলাকায় অগ্নিকাণ্ডে ১১টি দোকান পুড়ে গেছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ছয়টার দিকে এ ঘটনা ঘটে। আগুনে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ফায়ার সার্ভিস কর্মকর্তারা। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স আগ্রাবাদ নিয়ন্ত্রণ কক্ষের অপারেটর ফজলুল কাদের জানান, লতিফপুর পাক্কার মাথা এলাকায় একটি সেমি পাকা দোকানে বৈদ্যুতিক গোলযোগ থেকে সকাল সাড়ে ছয়টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগ্রাবাদ ফায়ার স্টেশনের তিনটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে প্রায় চার ঘণ্টা চেষ্টা চালিয়ে সকাল ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ৯টি সেমিপাকা ও ২টি কাঁচা দোকান ও গুদাম পুড়ে গেছে।



