রবিবার, আগস্ট ১৬, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনযুব রেড ক্রিসেন্ট চট্টগ্রামের শোক প্রকাশ

যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রামের শোক প্রকাশ

যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রামের প্রাক্তন যুব প্রধান জনাব মোঃ শহিদুল ইসলাম এর পিতা জনাব রুহুল আমিন সওদাগর এবং যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রাম এর সিনিয়র যুব সদস্য জনাব ওবায়দুর রাহমানের স্ত্রী ফাতেমা বেগম এর মৃত্যুতে আমরা গভীর ভাবে শোকাহত। জনাব জনাব রুহুল আমিন সওদাগর গত ২৯ জানুয়ারী ২০১৫ তারিখে এবং জনাবা ফাতেমা আক্তার ০৮ ফেব্রুয়ারী ২০১৫ তারিখে ইস্তেকাল করেন (ইন্না লিল্লাাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। তাদের মৃত্যুতে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম জেলা ইউনিট, সিটি ইউনিট ও যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রামের পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা প্রকাশ। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম জেলা ইউনিটের পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেন  বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ব্যবস্থাপনা পর্ষদ সদস্য ও চট্টগ্রাম জেলা ইউনিট এর চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) জনাব ডা. শেখ শফিউল আযম, জেলা ইউনিটের সেক্রেটারি জনাব নুরুল আনোয়ার চৌধুরী বাহার, চট্টগ্রাম সিটি ইউনিটের পক্ষে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেন ইউনিটের  ভাইস চেয়ারম্যান এম.এ সালাম, সেক্রেটারি জনাব এইচ. এম. সালাউদ্দিন ও যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রামের পক্ষে গভীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন  যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রাম  ও জেলা ইউনিটের কার্যকরী পর্ষদের সদস্য  যুব প্রধান জনাব ফখরুল ইসলাম চৌধুরী পরাগ। বিবৃতিতে সকলে মরহুমদের আতœার শান্তি কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

আরও পড়ুন

সর্বশেষ