শনিবার, আগস্ট ১৫, ২০২৬
প্রচ্ছদদেশজুড়েপাবনায় ট্রাক-নসিমন সংঘর্ষে নিহত ৩

পাবনায় ট্রাক-নসিমন সংঘর্ষে নিহত ৩

পাবনার সাঁথিয়া উপজেলার আমিনপুর থানার আহম্মদপুর এলাকায় ট্রাক ও শ্যালো ইঞ্জিন চালিত নসিমনের সংঘর্ষে তিনজন নিহত ও চারজন আহত হয়েছেন। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে সময় পাবনা-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন-রানা (১৮), আহসান মহুরী (৬০) ও রুনা (১৮)। আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন সরকার বিষয়টি নিশ্চিত করে জানান, সকালে রসুন বোঝাই একটি ট্রাক পাবনা থেকে ঢাকা যাচ্ছিল। পথে আহম্মদপুর এলাকায় ওই ট্রাক ও একটি নসিমনের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নসিমনের ওই তিন যাত্রী মারা যান। এ দুর্ঘটনায় আহত হন নসিমনের অপর চার যাত্রী। আহতদের পাশের বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তিনি আরো জানান, ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। তবে দুর্ঘটনার পরপর চালক পালিয়ে গেছে।

আরও পড়ুন

সর্বশেষ