শনিবার, অক্টোবর ২৪, ২০২৬
প্রচ্ছদরাজনীতিএরশাদের প্রতীকী গণ অনশন শুরু

এরশাদের প্রতীকী গণ অনশন শুরু

রাজনৈতিক সহিংসতা, জ্বালাও-পোড়াও, দমন-নিপীড়ন বন্ধের দাবিতে প্রতীকী গণ অনশন শুরু করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ। ২৯ জানুয়ারি বৃহস্পতিবার সকাল ১১টা ১০ মিনিটে রাজধানীর কাকরাইল জাতীয় পার্টির কার্যালয়ের সামনে গণ অনশন শুরু হয়। অনশনে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক ও ঢাকা-৪ আসনের এমপি সৈয়দ আবু হোসেন বাবলা। সকাল ১১টা থেকে বেলা ৪টা পর্যন্ত রাজধানীর কাকরাইলের দলীয় কার্যালয়ের সামনে এ প্রতীকী গণ অনশন চলবে। গণ অনশনে আরও উপস্থিত রয়েছেন জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু, প্রেসিডিয়াম সদস্য ও জাতীয়পার্টির নেতাকর্মীরা।
  • বিষয়:
  • top
আরও পড়ুন

সর্বশেষ