রবিবার, আগস্ট ১৬, ২০২৬
প্রচ্ছদজাতীয় বিমানবন্দরের পোস্ট অফিসের মালামাল কার্গো থেকে সাড়ে ৪ কেজি স্বর্ণ উদ্ধার

বিমানবন্দরের পোস্ট অফিসের মালামাল কার্গো থেকে সাড়ে ৪ কেজি স্বর্ণ উদ্ধার

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পোস্ট অফিসের মালামাল কার্গো থেকে সাড়ে ৪ কেজি স্বর্ণ উদ্ধার করা হয়েছে। এর আনুমানিক মূল্য প্রায় ২ কোটি ২৫ লাখ টাকা।  বুধবার (২৮ জানুয়ারি) বেলা ১১টার দিকে এ স্বর্ণ উদ্ধার করে বিমানবন্দর কাস্টমস কর্তৃপক্ষ। বিমানবন্দর কাস্টমসের সহকারী রাজস্ব কর্মকর্তা মাহবুব এ খুদা  এ তথ্য জানান। তিনি বলেন, আন্তর্জাতিক পোস্ট অফিসের মালামাল রাখার স্থানে মেসার্স নূর ইলেকট্রনিক্সের নামে পাঠানো রেডিয়েটরের ভেতরে সুকৌশলে রাখা ছিল ৪০টি স্বর্ণের বার। গোপনে সংবাদ পেয়ে সেখানে তল্লাশি চালানো হয়। এ সময় কালো কাপড় দিয়ে মোড়ানো ৪০টি বার পাওয়া যায়। যার ওজন ৪ কেজি ৫০০ গ্রাম।
মাহবুব এ খুদা জানান, উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক দাম প্রায় ২ কোটি ২৫ লাখ টাকা।
  • বিষয়:
  • top
আরও পড়ুন

সর্বশেষ