শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬
প্রচ্ছদজাতীয়‘ভাইবার বন্ধ

‘ভাইবার বন্ধ

ইন্টারনেটে দ্রুত বার্তা আদান-প্রদান ও ভয়েস ওভার আইপির (ভিওআইপি) সুবিধা দেওয়া ‘ভাইবার’ অ্যাপটি বন্ধ করে দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। ১৮ ডিসেম্বর রোববার এ ঘোষণা আসে। এ মর্মে বিটিআরসি দেশের সব মোবাইল ফোন ও ইন্টারনেট গেটওয়ে অপারেটরের কাছে চিঠি পাঠিয়েছে। এছাড়া ঢাকাস্থ বিভিন্ন দেশের দূতাবাসগুলোতেও সরকারের চিঠি পাঠানোর খবর পাওয়া গেছে।

কম্পিউটারের উইন্ডোজ, ম্যাক ও আইওএস অপারেটিং সিস্টেম এবং মোবাইলের আইফোনসহ অ্যান্ড্রয়েড, ব্ল্যাকবেরি, উইন্ডোজ, সিমবিয়ান, নকিয়া ও বাডা ফোন থেকে ফোনে ফ্রি কথা বলা ও চ্যাট করার এক অনন্য সফটওয়্যার ভাইবার (Viber)। কথা বলা ও চ্যাট করা ছাড়াও ফটো মেসেজ, ভিডিও মেসেজ ম্যাসেজ এবং লোকেশন শেয়ার করা যায় ভাইবার সফটওয়্যারটি দিয়ে। থ্রিজি, ফোরজি এবং ওয়াইফাই নেটওয়ার্কে কাজ করে থাকে ভাইবার।বিশ্বব্যাপী ২৮ কোটি নিবন্ধনকৃত ব্যবহারকারীর মধ্যে প্রতি মাসে গড়ে ১০ কোটি মানুষ ভাইবার ব্যবহার করে থাকে। বিটিআরসি’র একজন পদস্থ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, সাময়িকভাবে ভাইবার বন্ধ করা হয়েছে। ভাইবার আলাপচারিতায় অবস্থান চিহ্নিত করা যায় না। সে কারণে আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীকে সহায়তার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

  • বিষয়:
  • top
আরও পড়ুন

সর্বশেষ