শনিবার, আগস্ট ১৫, ২০২৬
প্রচ্ছদজাতীয়জ্যেষ্ঠ বিচারপতিদের নেতৃত্বে হাইকোর্ট ও আপিল বিভাগের বেঞ্চগুলো গঠন করা হবে :...

জ্যেষ্ঠ বিচারপতিদের নেতৃত্বে হাইকোর্ট ও আপিল বিভাগের বেঞ্চগুলো গঠন করা হবে : প্রধান বিচারপতি

সংবিধানের বিধানগুলো আলাপ-আলোচনার মাধ্যমে বিচারক নিয়োগ প্রক্রিয়া আরো স্বচ্ছ করা যায় কি না, তা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন নবনিযুক্ত প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহা। রোববার আপিল বিভাগের ১ নম্বর আদালতে দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা জানান। এছাড়া জ্যেষ্ঠ বিচারপতিদের নেতৃত্বে সুপ্রিমকোর্টের হাইকোর্ট ও আপিল বিভাগের বেঞ্চগুলো গঠন করা হবে বলে জানান এসকে সিনহা। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ও অ্যাটর্নি জেনারেলের কার্যালয় এ সংবর্ধনার আয়োজন করে।প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেছেন, উচ্চ আদালতে বিচারক নিয়োগে আমাদের সংবিধানে যে বিধান আছে, আলাপ-আলোচনা করে আরও স্বচ্ছ কিছু করা যায় কি না, তা দেখা হবে। এ সময় তিনি বিচারক নিয়োগে ভারতে আইন থাকার কথাও উল্লেখ করেন।নিম্ন আদালতের বিচারক নিয়োগ প্রসঙ্গে সুরেন্দ্র কুমার সিনহা বলেন, ওই প্রক্রিয়া স্বচ্ছ ও স্বাধীন। আমরা একটা পদ্ধতি দাঁড় করিয়েছি। সুপ্রিম কোর্টের বিচারক এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা নিয়োগ পরীক্ষার খাতা দেখেন। এ প্রক্রিয়ায় চুল পরিমাণ ফাঁক নেই। এ ক্ষেত্রে প্রশ্নপত্র ফাঁসের উদাহরণও নেই, ভবিষ্যতেও হবে না।অনুষ্ঠানে প্রধান বিচারপতি বলেন, আপনাদের এবং বিচারকদের সঙ্গে পরামর্শ করে বেঞ্চ গঠন করা হবে। আমি আশ্বস্ত করতে পারি, নিম্ন আদালত মোটামুটি সুপ্রিম কোর্টের নিয়ন্ত্রণে এসে পড়েছে। বদলি এবং অন্যান্য বিষয় সুপ্রিম কোর্টের পরামর্শ নিয়েই করা হবে।প্রধান বিচারপতি বলেন, সাংবিধানিক বিষয় শুনানির জন্য আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি আবদুল ওয়াহহাব মিয়ার নেতৃত্বে একটি বেঞ্চ পুনর্গঠন করা হয়েছে। এছাড়া হাইকোর্টে সাংবিধানিক প্রশ্ন সম্বলিত মামলা শুনানির জন্য বেঞ্চ গঠন করার বিষয়ে আলোচনা করা হবে বলে জানান তিনি।এস কে সিনহা বলেন, হাইকোর্ট বিভাগের জ্যেষ্ঠ বিচারপতিদের মাধ্যমে আমরা বেঞ্চ গঠন করব। এসময় সুপ্রিমকোর্টের ছুটি কমানোর বিষয়ে আলোচনা করা হবেও জানান তিনি।সংবিধান প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারক এস কে সিনহাকে সোমবার প্রধান বিচারপতি পদে নিয়োগ দেয়। শনিবার ২১তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন সুরেন্দ্র কুমার সিনহা। তিনি এস কে সিনহা নামে পরিচিত। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ তাকে শপথবাক্য পড়ান। তিনি বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের স্থলাভিষিক্ত হলেন।এরপর ওইদিন তার নিয়োগের বিষয়ে আইন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়।বিচারপতি এস কে সিনহার বাড়ি মৌলভীবাজার জেলার কমলগঞ্জের আলীনগর ইউনিয়নের তিলকপুর গ্রামে। তার জন্ম ১৯৫১ সালের ১ ফেব্রুয়ারি। হাইকোর্টে তিনি বিচারক হিসাবে নিয়োগ পান ১৯৯৯ সালের ২৪ অক্টোবর। আপিল বিভাগে আসেন ২০০৯ সালের ১৬ জুলাই।মুসলিম সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশে বিচারপতি সিনহাই হচ্ছেন প্রথম অমুসলিম ও আদিবাসী, যিনি সর্বোচ্চ আদালতের নেতৃত্ব দেবেন। সংবিধানের ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে আনা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আপিল বিভাগের যে বেঞ্চ বাতিল করেছিল, এস কে সিনহা ছিলেন তার অন্যতম সদস্য। এছাড়া ২০১১ সালে বঙ্গবন্ধু হত্যা মামলার চূড়ান্ত রায় দেওয়া বেঞ্চেও সদস্য হিসাবে ছিলেন তিনি।
  • বিষয়:
  • top
আরও পড়ুন

সর্বশেষ