শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬
প্রচ্ছদতথ্য-প্রযুক্তিদেশব্যাপী ডিজিটাল মেলা ২৪ ডিসেম্বর শুরু

দেশব্যাপী ডিজিটাল মেলা ২৪ ডিসেম্বর শুরু

সরকারের ডিজিটাল কার্যক্রম সারা দেশে ছড়িয়ে দিতে এবং জনগণকে আরো বেশি সম্পৃক্ত করতে ২৪ ডিসেম্বর থেকে দেশব্যাপী ডিজিটাল মেলা-২০১৫ শুরু হবে। পর্যায়ক্রমে ৩০ জানুয়ারি পর্যন্ত দেশের ৬৪ জেলায় এ মেলা অনুষ্ঠিত হবে। মঙ্গলবার সচিবালয়ের তথ্য অধিদফতরের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে তথ্য সচিব মরতুজা আহমদ এ কথা জানান।গণ যোগাযোগ অধিদফতর ও এক্সেস টু ইনফরমেশন’র (এটুআই) যৌথ উদ্যোগে এ মেলা অনুষ্ঠিত হবে।আগামী ২৪ জানুয়ারি নরসিংদী জেলার মধ্য দিয়ে এ মেলার কার্যক্রম শুরু হবে। পর্যায়ক্রমে দেশের ৬৪ জেলায় ৩০ জানুয়ারি পর্যন্ত এ মেলা অনুষ্ঠিত হবে। প্রতিটি জেলায় তিন দিন করে এ মেলা হবে।

  • বিষয়:
  • top
আরও পড়ুন

সর্বশেষ