শনিবার, অক্টোবর ২৪, ২০২৬
প্রচ্ছদরাজনীতিআওয়ামী লীগ রক্তের নেশায় মেতে উঠেছে : খালেদা জিয়া

আওয়ামী লীগ রক্তের নেশায় মেতে উঠেছে : খালেদা জিয়া

আওয়ামী লীগ রক্তের নেশায় উন্মাদ হয়ে গেছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। ২৩ নভেম্বর রোববার রাতে তার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে সন্ত্রাসী হামলায় নিহত ময়মনসিংহের গফরগাঁও পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক ইবনে আজাদ কমলের পরিবারের হাতে আর্থিক অনুদান তুলে দিতে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ অভিযোগ করেন।

খালেদা জিয়া বলেন, আওয়ামী লীগ রক্তের নেশায় মেতে উঠেছে। তারা উন্মাদ হয়ে গেছে। যেখানে যাকে পাচ্ছে তাকে ধরে নিয়ে যাচ্ছে। খুন করছে-গুম করছে। এদের সঙ্গে যোগ হয়েছে নানা বাহিনী। তারাও টাকার বিনিময়ে মানুষ খুন করছে।  তিনি বলেন, এভাবে না মরে মানুষের মতো বেঁচে থাকার জন্য সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে আরেকবার আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে।

  • বিষয়:
  • top
আরও পড়ুন

সর্বশেষ