বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
প্রচ্ছদজাতীয়খালেদা জিয়ার মামলায় পরবর্তী সাক্ষ্যগ্রহণ ২৪ নভেম্বর

খালেদা জিয়ার মামলায় পরবর্তী সাক্ষ্যগ্রহণ ২৪ নভেম্বর

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ ৯ জনের বিরুদ্ধে দায়ের করা দুর্নীতির দুই মামলায় পরবর্তী সাক্ষ্যগ্রহণ ২৪ নভেম্বর ধার্য করেছেন আদালত। রোববার পুরান ঢাকার বকশীবাজার এলাকায় আলিয়া মাদ্রাসা মাঠে অবস্থিত তৃতীয় বিশেষ জজ আদালতের বিচারক বাসুদেব রায় এ দিন ধার্য করেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার সাক্ষ্যগ্রহণের জন্য রোববার দিন ধার্য ছিল। হাজিরা দিতে বেলা ১১টার দিকে আদালতে পৌঁছান বিএনপি চেয়ারপারসন। কিন্তু দুই মামলায় বিচারিক আদালতে অভিযোগ গঠনকারী বিচারক নিয়োগের বৈধতার ও অভিযোগ গঠনের বৈধতা বিষয়ে হাইকোর্টে আবেদন খারিজের বিরুদ্ধে আপিল বিভাগের আদেশের অপেক্ষায় থাকায় খালেদার আইনজীবী অ্যাডভোকেট জয়নুল আবেদীন মেজবা সময়ের আবেদন করেন। আদালত সময়ের আবেদন মঞ্জুর করে পরবর্তী সাক্ষ্যগ্রহণের এ দিন দিন ধার্য করে।
চলতি বছরের ১৯ মার্চ খালেদা জিয়াসহ ৯ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন ঢাকার তৃতীয় বিশেষ জজ আদালতের বিচারক বাসুবেদ রায়। ওই দুই মামলায় ২৬ অক্টোবর আদালতে হাজির হওয়ার দিন থাকলেও নিরাপত্তার কারণে তিনি আদালতে যাননি। পরে সাক্ষ্যগ্রহণের জন্য ৯ নভেম্বর আদালতে হাজির হওয়ার নতুন তারিখ ধার্য করেন আদালত। মামলার এজাহার থেকে জানা যায়, জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে ৩ কোটি ১৫ লাখ ৪৩ হাজার অর্থ লেনদেনের অভিযোগ এনে খালেদা জিয়াসহ চারজনের বিরুদ্ধে ২০১০ সালের ৮ আগস্ট তেজগাঁও থানায় একটি মামলা করে দুদক। এ মামলার অপর আসামিরা হলেন- খালেদা জিয়ার সাবেক রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী, বিআইডব্লিউটিএ’র নৌ-নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক জিয়াউল ইসলাম মুন্না এবং ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার একান্ত সচিব মনিরুল ইসলাম খান।
অপরদিকে, জিয়া অরফানেজ ট্রাস্টের ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৪৩ টাকা আত্মসাতের অভিযোগ এনে খালেদা জিয়া ও তারেক রহমানসহ ৬ জনের বিরুদ্ধে ২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় আরও একটি মামলা করে দুদক। অন্য আসামিরা হলেন- মাগুরা-২ আসনের সাবেক সংসদ সদস্য কাজী সালিমুল হক কামাল, ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ, তৎকালীন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সচিব কামাল উদ্দিন সিদ্দিকী এবং সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাগ্নে মমিনুর রহমান।
  • বিষয়:
  • top
আরও পড়ুন

সর্বশেষ