বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
প্রচ্ছদজাতীয়ফাঁসির আদেশের আবারো বিরোধীতা করেছে ইউরোপীয় ইউনিয়ন

ফাঁসির আদেশের আবারো বিরোধীতা করেছে ইউরোপীয় ইউনিয়ন

বাংলাদেশে মানবতাবিরোধী অপরাধের বিচারে ফাঁসির আদেশের আবারো বিরোধীতা করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। একইসঙ্গে অপেক্ষমান সব দণ্ড মুলতবি করারও আহ্বান জানিয়েছে সংস্থাটি।বৃহস্পতিবার সংস্থার ঢাকাস্থ অফিস থেকে পাঠানো এক বিবৃতিতে এ আহবান জানানো হয়।বুধবার রাজধানীতে এক সংবাদ সম্মেলনে মৃত্যুদণ্ডের বিরোধীতা করে রায় পুনর্বিবেচনার আহ্বান জানান বাংলাদেশে নিযুক্ত সংস্থার নতুন রাষ্ট্রদূত পিয়েরে মায়াডুন।তবে ইইউ মানবতাবিরোধী বিচারের বিপক্ষে নয় বলে এ সময় তিনি মন্তব্য করেন। গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে ইইউ জানায়, ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধকালীন অপরাধের বিচার প্রক্রিয়া ইউরোপীয় ইউনিয়ন পর্যবেক্ষণে রেখেছে।আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন এসব অপরাধের সম্ভাব্য ফাঁসির দণ্ড নিয়ে শুরু থেকেই উদ্বেগ জানিয়ে আসছে ইইউ।এটি অত্যন্ত নিষ্ঠুর এবং অমানবিক।বিশ্বব্যাপী মৃত্যুদণ্ড বিলোপে ইইউ’র ভূমিকা বাস্তবায়ন দেখতে সংস্থার বাংলাদেশি কর্মকর্তারাও কাজ করছে উল্লেখ করছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
  • বিষয়:
  • top
আরও পড়ুন

সর্বশেষ