বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
প্রচ্ছদজাতীয়প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগ মোকাবেলা করেই বাংলাদেশ এগিয়ে যাবে

প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগ মোকাবেলা করেই বাংলাদেশ এগিয়ে যাবে

প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগ মোকাবেলা করেই বাংলাদেশ এগিয়ে যাবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় পরিদর্শনকালে তিনি বলেন, বাংলাদেশের ভৌগোলিক অবস্থার কারণে প্রাকৃতিক দুর্যোগ আসবে, এটাই বাস্তবতা। প্রাকৃতিক ও মানবসৃষ্ট যেকোনো দুর্যোগ মোকাবিলায় সরকার প্রস্তুত রয়েছে। এ সময় সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়াসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
দুর্যোগ মোকাবিলায় সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, এদেশে ঘূর্ণিঝড়ের প্রভাব বাড়ছে। কিন্তু ইচ্ছা থাকলে দুর্যোগের কারণে যে ক্ষয়ক্ষতি হয় তা কমানো যায়। আল্লাহর রহমতে আমরা এখন দুর্যোগ মোকাবিলায় অনেকটা সফল। ঘূর্ণিঝড় মোকাবিলায় বাংলাদেশ এখন বিশ্বের রোল মডেল বলেও উল্লেখ করেন তিনি। আশ্রয়কেন্দ্রের প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, মানুষ তাদের ঘর-বাড়ি, পশু-পাখি ছেড়ে আশ্রয়কেন্দ্রে আসতে চায় না, তাই আমরা এমনভাবে আশ্রয়কেন্দ্রের নকশা করছি এবং নির্মাণের নির্দেশ দিয়েছি, যাতে মানুষ পশু-পাখি নিয়ে আশ্রয় নিতে পারে। যে আশ্রয়কেন্দ্র নির্মাণ হচ্ছে তা মাল্টিপারপাসভাবে নির্মাণ করা হচ্ছে। যেখানে একই সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠান ও ইউনিয়ন পরিষদের কার্যক্রমের ব্যবস্থা রাখা হচ্ছে। তবে আশ্রয়কেন্দ্র জনপ্রতিনিধিদের পছন্দের স্থানে (বাড়ির পাশে) নির্মাণ না করে সামাজিক গুরুত্বপূর্ণ স্থানে নির্মাণের নির্দেশ দেন প্রধানমন্ত্রী।
  • বিষয়:
  • top
আরও পড়ুন

সর্বশেষ