রেলমন্ত্রী মুজিবুল হক ও চান্দিনার মীরাখলা গ্রামের হনুফা আক্তার রিক্তার বিবাহ উপলক্ষে গায়ে হলুদ অনুষ্ঠান হবে বুধবার। রাজধানীর সংসদ ভবনের কনভেশন হাউজে গায়ে হলুদ অনুষ্ঠান হবে। বর মুজিবুল হক ও কনে রিক্তার পারিবারিক সূত্রে এ তথ্য পাওয়া গেছে। কনে রিক্তা ঢাকায় অবস্থান করছেন। বুধবার কনে রিক্তার বাড়ি থেকে নিকটাত্মীয় ও পরিবারের সদস্যরা ঢাকায় গায়ে হলুদে যোগ দেবেন।
গায়ে হলুদের সব উপকরণ গতকাল সোমবার বর মন্ত্রী মুজিবুল হকের বাড়ি থেকে কনে রিক্তার বাড়িতে পাঠানো হয়েছে। আজ মঙ্গলবার কনে রিক্তার বাড়ি থেকে বর মুজিবুল হকের বাড়িতে গায়ে হলুদের উপকরণ পাঠানো হবে। আর শুক্রবার চান্দিনা উপজেলার গল্লাই ইউনিয়নের প্রত্যন্ত এলাকা মীরাখলা গ্রামের মুন্সি বাড়িতে বরবেশে আসবেন ৬৩ বছরর রেলমন্ত্রী মুজিবুল হক।




