শনিবার, আগস্ট ১৫, ২০২৬
প্রচ্ছদজাতীয়গোলাম আযমের মরদেহ মগবাজারে বাসায়

গোলাম আযমের মরদেহ মগবাজারে বাসায়

বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা ও গণহত্যার প্রতীক গোলাম আযমের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে শুক্রবার সকালে তাঁর স্বজনেরা নিয়ে গেছেন। আমাদের ঢাকা মেডিকেল সংবাদদাতা জানান, বৃহস্পতিবার দিবাগত রাত তিনটার দিকে ময়নাতদন্তের জন্য গোলাম আযমের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নেওয়া হয়। সেখান থেকে আজ সকাল সাতটা ৪০ মিনিটে স্বজনেরা তাঁর লাশ নিয়ে যান।

মানবতাবিরোধী অপরাধের দায়ে সাজা খাটা অবস্থায় মারা যান গোলাম আযম। গতকাল রাত পৌনে ১২টার দিকে তাঁর মৃত্যুর কথা ঘোষণা করা হয়। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় মানবতার বিরুদ্ধে অপরাধের দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ গোলাম আযমকে ৯০ বছরের সাজা দিয়েছিলেন। রায়ে ট্রাইব্যুনাল বলেছিলেন, তাঁর অপরাধের মাত্রা ছিল মৃত্যুদণ্ডযোগ্য। কিন্তু বয়স ও শারীরিক অবস্থা বিবেচনায় নিয়ে তাঁকে এই সাজা দেওয়া হয়। গতকাল রাতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। তাঁর বয়স হয়েছিল ৯২ বছর।

আরও পড়ুন

সর্বশেষ