শনিবার, অক্টোবর ২৪, ২০২৬
প্রচ্ছদদেশজুড়েঢাকা বিভাগশাহজালাল বিমানবন্দরে এক কেজি স্বর্ণসহ আটক ১

শাহজালাল বিমানবন্দরে এক কেজি স্বর্ণসহ আটক ১

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক কেজি স্বর্ণসহ একজনকে আটক করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ। বৃহস্পতিবার সকাল পৌনে নয়টার দিকে তাকে আটক করা হয়। শুল্ক গোয়েন্দা বিভাগের সহকারী কমিশনার উম্মে নাহিদা আক্তার জানান, দুবাই থেকে সকাল পৌনে নয়টার ইকে-৫৮২ ফ্লাইটে ঢাকায় পৌঁছে শহীদুল ইসলাম (৩৬) নামের ঐ যাত্রী। বিমান বন্দরের গ্রীন চ্যানেল পার হওয়ার সময় শুল্ক গোয়েন্দা বিভাগের কর্মকর্তাদের তাকে সন্দেহ হয়। পরে তাকে তল্লাশি করা হলে তার সঙ্গে থাকা ল্যাপটপের ব্যাগ থেকে এক কেজি ওজনের একটি স্বর্ণের স্কেল উদ্ধার করা হয়। স্কেলটিতে রুপার প্রলেপ লাগানো ছিল। আটককৃত শহীদুল ইসলামের বাড়ি চট্টগ্রামের রাউজানে।
  • বিষয়:
  • top
আরও পড়ুন

সর্বশেষ