শুক্রবার, অক্টোবর ২৩, ২০২৬
প্রচ্ছদজাতীয়চ্যানেল আইয়ের অনুষ্ঠান উপস্থাপক নুরুল ইসরাম ফারুকীকে জবাই করে হত্যা

চ্যানেল আইয়ের অনুষ্ঠান উপস্থাপক নুরুল ইসরাম ফারুকীকে জবাই করে হত্যা

চ্যানেল আইয়ের ইসলামিক অনুষ্ঠান কাফেলা অনুষ্ঠানের উপস্থাপক বাতিলের আতঙ্ক শায়খ নুরুল ইসলাম ফারুকীকে জবাই করে হত্যা করেছে দুর্বত্তরা।(ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন) চ্যানেল আই’র জনপ্রিয় অনুষ্ঠান ‘কাফেলা’ ও ‘শান্তির পথে’র উপস্থাপক মাওলানা নুরুল ইসলাম ফারুকীকে (৫৫) গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। রাতে পুলিশ তার পূর্ব রাজাবাজারের বাসা থেকে লাশ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য তার লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, পূর্ব রাজাবাজারের ১৭৪ নম্বর বাসায় পরিবারের সঙ্গে থাকতেন তিনি। রাত ৯টার দিকে ওই বাসা থেকে তার গলাকাটা লাশ উদ্ধার করা হয়। তাকে কে বা কারা গলা কেটে হত্যা করেছে তাৎক্ষণিক তা জানাতে পারেনি পুলিশ। শেরেবাংলানগর থানার এসআই আবু জাফর জানান, লাশ উদ্ধার করা হয়েছে। খুনিদের সনাক্তের চেষ্টা চলছে।

এদিকে, রাত সোয়া ১০টার দিকে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান কামাল ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এসময় তার সঙ্গে ৠাবের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল জিয়াউল আহসান ও পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

  • বিষয়:
  • top
আরও পড়ুন

সর্বশেষ