প্রয়াত বিলকিস ময়েজউদ্দিনের প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার দুপুরে রাজধানীর সিদ্ধেশ্বরীতে অবস্থিত বিলকিস ময়েজউদ্দিনের কন্যা নারী ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকির বাসভবনে গিয়ে মরহুমার শোক সন্তপ্ত পরিবারকে সান্ত্বনা দেন প্রধানমন্ত্রী।এ সময় বিলকিস ময়েজউদ্দিনের মরদেহের পাশে কিছুক্ষণ অবস্থান করেন তিনি। প্রধানমন্ত্রীর প্রেস সেক্রেটারি একেএম শামীম চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন।
উল্লেখ্য, শুক্রবার রাতে ৭৫ বছর বয়সে বার্ধক্যজনিত কারণে রাজধানীর স্কয়ার হাসপাতালে ইন্তেকাল করেন বিলকিস ময়েজউদ্দিন। তিনি বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর, সাবেক আইন প্রণেতা ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক শহীদ ময়েজউদ্দিনের সহধর্মিনী।




