রবিবার, আগস্ট ১৬, ২০২৬
প্রচ্ছদদেশজুড়েঢাকা বিভাগগাজীপুরে ট্রেনের ধাক্কা: আহত ট্রাক চালকের মৃত্যু

গাজীপুরে ট্রেনের ধাক্কা: আহত ট্রাক চালকের মৃত্যু

গাজীপুরের ভুরুলিয়া রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় আহত ট্রাক চালক তরিকুল ইসলাম (৪০) ‍মারা গেছেন।  শুক্রবার উন্নত চিকিৎসার জন্য গাজীপুর থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে ত‍ার মৃত্যু হয়। নিহত তরিকুল ইসলামের গ্রামের বাড়ি স্থানীয় ভ‍ুরুলিয়ায়। জয়দেবপুর রেলওয়ে পুলিশের সহকারী উপ-পরিদশক (এএসআই) দাদন মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ট্রাক চালক তরিকুল ইসলামের এক আত্মীয় আমাকে তার মৃত্যুর সংবাদটি জানিয়েছেন।এর আগে শুক্রবার বিকেল ৩টার দিকে গাজীপুরের ভুরুলিয়া রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় ট্রাকের চালকসহ হেলপার গুরুতর আহত হন।  এদিকে এ ঘটনায় আহত ট্রাকের হেলপারকে হাসপাতালে চিকি‍ৎসা দেওয়া হচ্ছে।

আরও পড়ুন

সর্বশেষ