শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬
প্রচ্ছদরাজনীতিখালেদার সমস্ত বক্তব্য তার সারা জীবনের রাজনীতি অসরতার প্রমাণ : আমু

খালেদার সমস্ত বক্তব্য তার সারা জীবনের রাজনীতি অসরতার প্রমাণ : আমু

সম্প্রতি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার এক বক্তব্যের উদ্ধৃতি দিয়ে শিল্প মন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, খালেদা জিয়া বাংলাদেশকে ভারতের কাছে লিখে দিতে প্রস্তুত। বৃহস্পতিবার দুপুরে দশম জাতীয় সংসদের বাজেট অধিবেশনের শেষ কার্য দিবসে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, সম্প্রতি খালেদা জিয়া প্রেস বিজ্ঞপ্তিতে বলেছেন, আওয়ামী লীগ সরবকার বিগত কংগ্রেস সরকারকে নিজেদের স্বার্থে ব্যবহার করেছে। ভারতকে  কিছু দেয়নি। তার এই বক্তব্যে এটা প্রমাণ করে যে তার সারা জীবনের রাজনৈতিক বক্তব্য সঠিক ছিলো না। তার বক্তব্যে এটাই বুঝাতে চেয়েছেন তিনি এখন ভারতের সব সমস্যা এমনকি ভারতে বাংলাদেশ লিখে দিতে প্রস্তুত আছেন।

আমির হোসের আমু বলেন, এতোদিন  যারা বিশেষ করে বিএনপি চেয়ারপারসন ও তার দলের নেতাকর্মীরা আওয়ামী লীগকে বলতে ভারতের দালাল। ভারতের তলপীবাহক। আওয়ামী লীগের নতজানু পররাষ্ট্র নীতি তাদের সব বক্তব্য এখন মিথ্যা প্রমাণিত হয়েছে। তিনি বলেন, খালেদা জিয়ার বক্তব্য এখন এটাই পরিস্কার হয় যে আওয়ামী লীগ নিজের স্বার্থে অথাৎ দেশের স্বার্থে কাজ করে। ভারতে স্বার্থে নয়। খালেদার সমস্ত বক্তব্য তার সারা জীবনের রাজনীতি অসরতার প্রমাণ পেয়েছে। মিথ্যা প্রমাণিত হয়েছে। তিনি (খালেদা) আসলে দালালি করতে ইচ্ছুক, দালালি করতে চান। দেশের স্বার্থ বিকিয়ে দিয়ে তাদের (ভারতের) স্বার্থ রক্ষা করে আবার ক্ষমতায় যেতে চান এটাই প্রমাণিত।

আরও পড়ুন

সর্বশেষ