শনিবার, আগস্ট ১৫, ২০২৬
প্রচ্ছদরাজনীতিসরকার ও বিরোধী দলে থাকার সমালোচনা করায় মঞ্চ ছাড়লেন জাপা মহাসচিব

সরকার ও বিরোধী দলে থাকার সমালোচনা করায় মঞ্চ ছাড়লেন জাপা মহাসচিব

সরকারের সমালোচনা ও একই সঙ্গে সরকার ও বিরোধী দলে থাকার সমালোচনা করায় রাগ করে জাতীয় মৎস্যজীবী পার্টির প্রতিনিধি সভার মঞ্চ ছাড়লেন জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু। দু’জন প্রেসিডিয়াম সদস্য হাত ধরে জোরাজুরি করলেও তাকে ফেরাতে ব্যর্থ হন।

আর এ সমালোচনা করেন পার্টির অপর প্রেসিডিয়াম সদস্য জিএম কাদের। মহাসচিবের উঠে যাওয়া দেখে জিএম কাদের বলে ওঠেন, আমি এ কারণে বক্তব্য দিতে চাইনি। আমার কথা আপনাদের ভালো লাগবে না।  বুধবার দুপুরে রাজধানীর ইন্সটিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে জাতীয় মৎস্যজীবী পার্টির প্রতিনিধি সম্মেলনে এ ঘটনা ঘটে।

আরও পড়ুন

সর্বশেষ