ষ্টাফ রিপোর্টার (বিডিসময়২৪ডটকম)
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৃথক তিনটি ফ্লাইট থেকে প্রায় ১০ কেজি তিনশ গ্রাম স্বর্ণসহ ৪ জনকে আটক করেছে বিমানবন্দর শুল্ক গোয়েন্দা বিভাগ ও কাস্টমস কর্তৃপক্ষ। মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে রাত আটটার মধ্যে এগুলো উদ্ধার করা হয়। এর মধ্যে সৌদি আরব থেকে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট থেকে (বিজি ০৪০) এবং দুবাই থেকে ছেড়ে আসা এমিরেটস এয়ারলাইনসের (ইকে ৫৮৪) একটি ফ্লাইট এবং মালয়েশিয়া থেকে ছেড়ে আসা অন্য একটি উড়োজাহাজ থেকে প্রায় ১০ কেজি তিনশ গ্রাম স্বর্ণসহ ৪জনকে আটক করা হয়। বিমানবন্দর কাস্টমস কমিশনার রুহুল আমিন ও শুল্ক গোয়েন্দা বিভাগের মহাপরিচালক মঈনুল খান এর সত্যতা নিশ্চিত করেছেন। আটকরা হলেন- শাহ আলম, ইব্রাহীম, সাইফুল এবং আব্দুর রহিম।




