শনিবার, আগস্ট ১৫, ২০২৬
প্রচ্ছদজাতীয়জামিনের সময় বাড়ল ফখরুলদের

জামিনের সময় বাড়ল ফখরুলদের

জামিনের সময় বাড়ল ফখরুলদের। রমনার থানার দুটি পৃথক মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ৫ জনের জামিন ১৭ জুন পর্যন্ত বর্ধিত করেছেন আদালত। সোমবার  রমনা থানার দুই মামলায় মির্জা ফখরুলসহ অন্যরা আদালতে হাজিরা দিয়ে জামিনের সময় বাড়ানোর আবেদন করলে শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আনোয়ার সাদাত জামিন ১৭ জুন পর্যন্ত বর্ধিত করেন । গত বছরের ডিসেম্বর মাসে হরতাল ও অবরোধে গাড়ি ভাঙচুর, গাড়িতে অগ্নিসংযোগ ও হত্যার ঘটনায় তাদের বিরুদ্ধে এ দুটি মামলা দায়ের করা হয়।

মামলার অন্য আসামিরা হচ্ছেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক সাদেক হোসেন খোকা, সদস্য সচিব আব্দুস সালাম ও ছাত্রদলের সভাপতি আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল। মির্জা ফখরুলের অন্যতম আইনজীবী জয়নুল আবেদীন মেজবাহ  বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রসঙ্গত, মামলা দু’টির একটি গত বছরের ২৪ ডিসেম্বর বাংলামটরে পুলিশের রিকুইজিশন করা বাসে পেট্রোল বোমা হামলায় ট্রাফিক পুলিশের কনস্টেবল পুড়ে মারা যাওয়ার ঘটনায় দায়ের করা হয়েছিল। অন্যটি গাড়ি ভাংচুর ও গাড়িতে আগুন সংক্রান্ত। এসব মামলায় তারা জামিনে ছিলেন।

আরও পড়ুন

সর্বশেষ