বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, স্বামী আবু বকর সিদ্দিককে অপহরণের পরে দুবার হুমকি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার স্বামীর উদ্ধারের ব্যাপারে তিনি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে গিয়ে ডিবির সহায়তা চান। পরে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
রিজওয়ানা বলেন, স্বামীকে উদ্ধারের ব্যাপারে আমি আশাবাদী। আমার স্বামীর ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক শত্রু নেই। আমার কাজ পরিবেশ আইন নিয়ে। এগুলো যাদের আঘাত করেছে তারাই এ কাজ করেছে।
গতকাল বুধবার বেলা আড়াইটার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ভূঁইয়া ফিলিং স্টেশনের সামনে থেকে একদল দুর্বৃত্ত অস্ত্রের মুখে সৈয়দা রিজওয়ানা হাসানের স্বামী আবু বকরকে অপহরণ করে।




