রবিবার, অক্টোবর ২৫, ২০২৬
প্রচ্ছদটপ‘বিগব্রাদার’ মাহি

‘বিগব্রাদার’ মাহি

বিনোদন  ডেস্ক (বিডি সময় ২৪ ডটকম)

শুরু থেকেই ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয় করে আলোচনায় আসেন মাহি। সেই ধারাবাহিকতায় এবার ‘বিগব্রাদার’ শিরোনামে নতুন একটি চলচ্চিত্রে পুরষের চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন তিনি। শাফিউদ্দিন শাফির পরিচালনায় আগামী ২১ এপ্রিল থেকে শুরু হচ্ছে ‘বিগব্রাদার’ চলচ্চিত্রটির শুটিং। এই চলচ্চিত্রে দর্শকরা মাহিকে পাবেন পুরুষ রুপে। যার পরনে থাকবে জিন্স প্যান্ট, শার্ট আর মাথায় ক্যাপ। অন্যদিকে হাতে থাকবেন জ্বলন্ত সিগারেট। সবকিছু মিলিয়ে পুরোপুরি পুরুষের ভূমিকায় অভিনয় করবেন মাহি।
চলচ্চিত্রটির বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করবেন প্রবীর মিত্র, ডেনি সিডাক, রেবেকা, আহমেদ শরিফ প্রমুখ। ‘বিগ ব্রাদার’ চলচ্চিত্রে মাহির চরিত্রটি সর্ম্পকে পরিচালক শাফিউদ্দিন শাফি বলেন,‘এখানে মাহিকে একটা ছেলের চরিত্রে দেখা যাবে। যে কিনা সবার বড় ভাই। মূলত এ কারণে চলচ্চিত্রটির নাম দেওয়া হয়েছে ‘বিগ ব্রাদার’।’ উল্লেখ্য, চিত্রনায়িকা মাহিয়া মাহি অভিনীত ‘দবির সাহেবের সংসার’ চলচ্চিত্রটি চলতি মাসের ৪ তারিখে মুক্তি পেয়েছে। এই চলচ্চিত্রে মাহি একটি কাজের মেয়ের ভূমিকায় অভিনয় করেছেন।
প্রসঙ্গত, বর্তমানে মাহিয়া মাহি ‘হানিমুন’, ‘দেশা দ্য লিডার’ সহ আরও কয়েকটি ছবি নিয়ে ব্যস্ত আছেন।

আরও পড়ুন

সর্বশেষ