ষ্টাফ রিপোর্টার (বিডিসময়২৪ডটকম)
সুপ্রিম কোর্টের বিচারকদের বেতনের সঙ্গে ৫০ শতাংশ ভাতা দেওয়ার বিধান রেখে (সংশোধন) বিল-২০১৪’ পাস হয়েছে। সোমবার জাতীয় সংসদে ‘সুপ্রিম কোর্ট জাজেস (রিমুনারেশন অ্যান্ড প্রিভিলেজেস) (সংশোধন) বিল-২০১৪’ পাস হয়েছে। এটি চলতি সংসদের দ্বিতীয় বিল।
আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বিলটি পাসের প্রস্তাব করলে তা কণ্ঠভোটে পাস হয়। বিলটির ওপর জনমত যাচাই ও বাছাই কমিটিতে পাঠানোর জন্য স্বতন্ত্র সংসদ সদস্য ডা. রুস্তম আলী ফরাজী প্রস্তাবটি জমা দিলেও অনুপস্থিতির কারণে তা উত্থাপিত হয়নি।
এ সময় সংসদে উপস্থিত বিরোধী দল জাতীয় পার্টির সংসদ সদস্যরা নীরব ভূমিকা পালন করেন।
পাস হওয়া এ বিল কার্যকর হলে সুপ্রিম কোর্টের বিচারকরা তাঁদের মূল বেতনের ৫০ শতাংশ হারে বিশেষ ভাতা পাবেন। সর্বোচ্চ আদালতের বিচারকরা আগে ১৯৭৮ সালের অধ্যাদেশ অনুযায়ী বেতন-ভাতা পেতেন। গত ২০১০ সালে এই আইনটি এক দফা সংশোধন করা হয়। গত ২০ জানুয়ারি মন্ত্রিসভার অনুমোদনের পর গত ১৮ মার্চ বিলটি সংসদে উত্থাপিত হয়




