ষ্টাফ রিপোর্টার (বিডিসময়২৪ডটকম)
বাতিল হওয়া ১৭ জেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা আগামী ১৮ই এপ্রিল অনুষ্ঠিত হবে। গতকাল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের তথ্য কর্মকর্তা রবীন্দ্রনাথ রায় এ তথ্য জানান। প্রশ্ন ফাঁসের অভিযোগে ঢাকা, রাজবাড়ী, ময়মনসিংহ, নেত্রকোনা, শেরপুর, নারায়ণগঞ্জ, কক্সবাজার, রাজশাহী, পাবনা, লালমনিরহাট, খুলনা, সাতক্ষীরা, ঝিনাইদহ, মেহেরপুর, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার প্রাক-প্রাথমিক শিক্ষার জন্য সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করা হয়। গত ৮ই নভেম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক-প্রাথমিক শ্রেণীতে সরকারি শিক্ষক নিয়োগের জন্য ৯ লাখ ৬৮ হাজার ১২৭ জন পরীক্ষার্থী অংশ নেন। পরীক্ষার আগের রাতে দেশের বিভিন্ন জেলায় প্রশ্ন ফাঁসের অভিযোগ উঠে। এরপর ১২ই নভেম্বর অভিযোগ তদন্তে একটি তদন্ত কমিটি গঠন করে মন্ত্রণালয়। পরে ওই ১৭ জেলায় পরীক্ষা বাতিল করে মন্ত্রণালয়। পরীক্ষার্থীরা লিখিত পরীক্ষায় পূর্বের প্রবেশপত্র ব্যবহার করতে পারবেন।




