ষ্টাফ রিপোর্টার (বিডিসময়২৪ডটকম)
বাংলাদেশে নিযুক্ত সিঙ্গাপুরের হাইকমিশনার চ্যান হ্যাং উইং এর সঙ্গে বৈঠক করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বুধবার রাত সাড়ে ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত গুলশানে খালেদা জিয়ার বাড়িতে এ বৈঠক হয়। বৈঠকে বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিসহ উভয় দেশের দ্বিপাক্ষিক বিষয় নিয়ে কথা হয় বলে জানিয়েছে বিএনপি সূত্র। বৈঠকেটিতে আরো উপস্থিত ছিলেন- বিএনপি ভাইস চেয়ারম্যান শমসের মুবিন চৌধুরী ও চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান।




