ষ্টাফ রিপোর্টার (বিডিসময়২৪ডটকম)
স্বাধীনতার মূল চেতনা ছিল নারী পুরুষের সমতা। যারা স্বাধীনতায় বিশ্বাস করে না তারাই নারী পুরুষের সমতা চায় না। তাই তাদের ঝেটিয়ে বিতাড়িত করার আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। সোমবার সকালে রাজধানীর পল্টন ময়দানে স্বাধীনতা কাপ খো খো টুর্নামেন্টের উদ্বোধনকালে মন্ত্রী এ আহ্বান জানান।
হাসানুল হক ইনু বলেন, ‘শিক্ষা, স্বাস্থ্য, খেলাধূলা ও বিনোদনে বিশ্বাসী মহাজোট সরকার। কারণ এর মাধ্যমে সমাজে বৈষম্য দূর হয়। নারী পুরুষের সমতা সৃষ্টি হয়। তাই সবাইকে পড়াশুনার পাশাপাশি খেলাধূলায়ও মনোযোগ দিতে হবে।’ মন্ত্রী বলেন, ‘পুরুষের পাশাপাশি আমাদের নারীরাও এখন অনেক অগ্রসর। অগ্রসরের এ ধারাকে এগিয়ে নিতে হবে। না হয় আমাদের নারীদের অধিকার প্রতিষ্ঠিত হবে না।’ ফেড়ারেশনের সভাপতি ও সচিব শফিক আলম মেহেদীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রিড়া উপমন্ত্রী আরীফ খান জয়।




