চট্টগ্রাম অফিস (বিডি সময় ২৪ ডটকম)
অনেক নাটকীয়তার পর চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের পক্ষে বোয়ালখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউল হককে একপ্রার্থী ঘোষণা করেছে জেলা আওয়ামী লীগ। শুধু প্রার্থী ঘোষণার মধ্যে তারা সীমাবদ্ধ থাকেনি। উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ আতাউল হককে জয়ী করতে দীর্ঘদিনের বিরোধ ভূলে তিন মেরুর তিন নেতা আলহাজ মঈন উদ্দিন খান বাদল এমপি, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমদ, সহসভাপতি এস.এম. আবুল কালাম ১০মার্চ উপজেলার বিভিন্নস্থানে একযোগে প্রচারণা চালিয়েছেন। এসময় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, জাসদসহ বিভিন্ন সংগঠন ও শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন।
স্থানীয় জনসাধারণ অভিমত ব্যক্ত করে বলেন, এবার আওয়ামী লীগের বিজয় ঠেকানো কষ্টকর হবে। দীর্ঘদিনের বিবেদ ভূলে তিন নেতা এক মঞ্চে আসায় সাধুবাদ জানান দলীয় নেতাকর্মীসহ স্থানীয় জনসাধারণ। এবারের উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের দলীয় সমর্থন পান উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউল হক, ভাইস চেয়ারম্যান পদে শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়ন আওয়ামী লীগের রতন চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান পদে সাংবাদিক কাজী আয়েশা ফারজানা।
এছাড়াও অন্যান্য প্রার্থীরা হলেন, চেয়ারম্যান পদে বিএনপি সমর্থিত দক্ষিণ জেলা বিএনপির সহসভাপতি ও বর্তমান উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব বদরুচ মেহের, ভাইস চেয়ারম্যান পদে উপজেলা বিএনপির সহসভাপতি মো. নুরুন্নবী চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা বিএনপির মহিলা সম্পাদিকা সাহিদা আক্তার শেফু, বিএনপির বহিস্কৃত নেতা এরশাদ উল্লাহ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী শফিকুল ইসলাম শাহীন, ভাইস চেয়ারম্যান পদে ইসহাক চৌধুরী, সুন্নী আন্দোলনের মাওলানা ওবাইদুল হক হক্কানী, ইসলামিক ফ্রন্ট সমর্থিত মোহাম্মদ ওমর সেলিম, স্বতন্ত্র প্রার্থী ভাইস চেয়ারম্যান পদে প্রাক্তন কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা রিদুয়ানুল হক টিপু, মোহাম্মদ ইদ্রিস, সুভাষ চৌধুরী টাংকু, বিশ্বজিৎ চৌধুরী, সুব্রত বিশ্বাস সিকিম, মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রাক্তন ইউপি সদস্য নন্দিতা বসু, প্রয়াত উপজেলা ভাইস চেয়ারম্যান অশোক ভঞ্জের সহধর্মীনি সুপর্ণা ভঞ্জ। উল্লেখ্য-আগামী ২৩ মার্চ বোয়ালখালী উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।




