ষ্টাফ রিপোর্টার (বিডিসময়২৪ডটকম)
আগামীতে জাপার উজ্জল ভবিষ্যৎ অপেক্ষা করছে বলে জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত হুসেইন মুহম্মদ এরশাদ।রোববার বিকেল সাড়ে ৫টায় রাজধানীর কাকরাইলে পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কৃষক পার্টির নেতা হারুনুর রশিদ বাশারের স্মরণসভা ও মিলাদ মাহফিলে তিনি এসব কথা বলেন।
এরশাদ বলেন, বাশার আমার কথা মতো মনোনয়ন প্রত্যাহার করেছিল। এজন্য তার প্রতি আমি কৃতজ্ঞ। আমি কেন দলের প্রার্থীদের মনোনয়ন প্রত্যাহার করতে বলেছিলাম, সেটা আরেক দিন খুলে বলবো।
মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন জাপার মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, পার্টির ভাইস চেয়ারম্যান এটিএম গোলাম মাওলা চৌধুরী, চেয়ারম্যানের মুখপাত্র ববি হাজ্জাজ, প্রেসিডিয়াম সদস্য মীর আব্দুস আসুদ প্রমুখ।




