শনিবার, অক্টোবর ২৪, ২০২৬
প্রচ্ছদআরো খবর......নির্বাচনকালীন সরকার নিয়ে বিএনপির সঙ্গে আলোচনা হতে পারে : হাছান মাহমুদ

নির্বাচনকালীন সরকার নিয়ে বিএনপির সঙ্গে আলোচনা হতে পারে : হাছান মাহমুদ

ষ্টাফ  রিপোর্টার  (বিডিসময়২৪ডটকম)

আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, সংবিধানের আলোকে কিভাবে নির্বাচনকালীন সরকারকে সুন্দর—নির্বাচন কমিশনকে আরো শক্তিশালী করা যায় তা নিয়ে বিএনপির সঙ্গে আলোচনা হতে পারে, অন্য কোনো বিষয়ে নয়। শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

তারেক রহমানকে ‘স্বাধীনতা ও গণতন্ত্রের প্রতীক’ বলায় মির্জা ফখরুলের বক্তব্যের কঠোর সমালোচনা করে তিনি বলেন, সরকার নিয়ে বিএনপির যতোই আপত্তি থাকুক না কেন পাঁচ বছরের জন্য সাংবিধানিকভাবেই নির্বাচিত হয়েছে এ সরকার। হাছান মাহমুদ বলেন, স্বাধীনতার মাসে বিএনপির এ ধরনের বক্তব্য গণতন্ত্রকে উপহাসের সামিল বলে মনে করেন তিনি।

আরও পড়ুন

সর্বশেষ