বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
প্রচ্ছদআরো খবর......বিসিএস এর মাধ্যমে ৬ হাজার ডাক্তার নিয়োগ দেওয়া হবে : সংসদে নাসিম

বিসিএস এর মাধ্যমে ৬ হাজার ডাক্তার নিয়োগ দেওয়া হবে : সংসদে নাসিম

ষ্টাফ  রিপোর্টার  (বিডিসময়২৪ডটকম)

আগামী এক মাসের মধ্যে বিসিএস এর মাধ্যমে ৬ হাজার ডাক্তার নিয়োগ দেওয়া হবে বলে সংসদে জানিয়েছেন  স্বাস্থ্য মন্ত্রী মোহাম্মদ নাসিম।  মঙ্গলবার জাতীয় সংসদে বিরোধী দলীয় চিফ হুইপ তাজুল ইসলামের পয়েন্ট অব অর্ডারে জবাব দিতে এ কথা বলেন মন্ত্রী।

স্বাস্থ্য মন্ত্রী বলেন, আমাদের দেশে প্রয়োজনীয় সংখ্যক ডাক্তার নাই। তাই ডাক্তারদের পদ পূরণে আগামী এক মাসের মধ্যে ৬ হাজার ডাক্তার নিয়োগ দেওয়া হবে।

নাসিম বলেন, ভুইফোর কিছু প্রতিষ্ঠান যেখানে সেখানে ডায়গনষ্টিক সেন্টার দিয়ে ব্যবসা করছে। সেবাদানকারী এসব ভুইফোর প্রতিষ্ঠান মানুষকে ঠকাচ্ছে। তাই স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে একটি কমিটি গঠন করা হয়েছে। যে কমিটি মঙ্গলবার থেকে রাজধানীসহ সারা দেশে অভিযান শুরু করে দিয়েছে। নিয়ন্ত্রণহীন এসব ডায়গনষ্টিক সেন্টারের বিরুদ্ধে অভিযানে এমপিদের সহযোগিতাও চাইলেন মন্ত্রী।

তিনি বলেন, ভুইফোর প্রতিষ্ঠানের পক্ষে কেউ দাঁড়াবেন না। এছাড়া প্রতিটি সংসদ সদস্যের এলাকায় ডাক্তার ও হাসপাতালে ওষুধ আছে কি না তা দেখভালের জন্য এমপিদের দায়িত্ব নেওয়ার কথা বলেন।

আরও পড়ুন

সর্বশেষ