শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬
প্রচ্ছদআরো খবর......জাতীয় পার্টিতে কোনো মতপার্থক্য নেই বলে দাবি করেছেন মহাসচিব রুহুল আমিন

জাতীয় পার্টিতে কোনো মতপার্থক্য নেই বলে দাবি করেছেন মহাসচিব রুহুল আমিন

ষ্টাফ  রিপোর্টার  (বিডিসময়২৪ডটকম)

জাতীয় পার্টিতে কোনো মতপার্থক্য নেই বলে দাবি করেছেন জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার। শুক্রবার আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বেলা ১১টায় জাতীয় পার্টির বনানী কার্যালয়ে দলের ঢাকা মহানগর উত্তর আয়োজিত আলোচনা সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ দাবি করেন।

‘রওশন এরশাদ ও আমার মধ্যে মতপার্থক্য আছে’ ২০ ফেব্রুয়ারি রংপুরে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের এমন বক্তব্যে দ্বিমত পোষণ করে রুহুল আমিন হাওলাদার বলেন, বড়দলের মধ্যে দু’একটি জায়গায় মতপার্থক্য থাকতে পারে। তবে দলের বৃহত্তর স্বার্থে আমরা ঐক্যবদ্ধ আছি। আমাদের দলের মধ্যে কোনো বিভেদ বা মতপার্থক্য নেই।

তিনি বলেন, গতকালও আমরা রওশন এরশাদকে সঙ্গে নিয়ে শহীদ মিনারে ফুল দিয়েছি। পার্টির কাউন্সিল সম্পর্কে তিনি বলেন, আগামী ৩ মাসের মধ্যে জাতীয় পার্টির কেন্দ্রীয় কাউন্সিল অনুষ্ঠিত হবে। এর আগে আলোচনা সভায় মহাসচিব বলেন, জাতীয় ঐকমত্যের ভিত্তিতে আরেকটি নির্বাচন হওয়া প্রয়োজন।

তিনি আরও বলেন, জাতীয় ঐকমত্যের ভিত্তিতে আবার জাতীয় নির্বাচনের মাধ্যমে  জাতীয় সমস্যা সমাধানের ‌উদ্যোগ নিতে হবে।

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা মহানগরের সভাপতি এসএ ফয়সাল চিশতীর সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন, জাতীয় পার্টি যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক বাহাউদ্দিন বাবুল, জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব নুরুল ইসলাম নুরু, গোলাম মোহাম্মদ রাজু, রেজাউল ইসলাম ভূঁইয়া, জাতীয় মহিলা পার্টির সভানেত্রী নূরে হাসনাত লিলি প্রমুখ।

আরও পড়ুন

সর্বশেষ