শনিবার, অক্টোবর ২৪, ২০২৬
প্রচ্ছদআরো খবর......নেপালে এবারের সার্ক সম্মেলন

নেপালে এবারের সার্ক সম্মেলন

ষ্টাফ  রিপোর্টার  (বিডিসময়২৪ডটকম)

আগামী নভেম্বরে ১৮তম সার্ক সম্মেলন অনুষ্ঠিত হবে নেপালের রাজধানী কাঠমুন্ডুতে। বৃহস্পতিবার মালদ্বীপে সার্কভুক্ত দেশসমূহের পররাষ্ট্র মন্ত্রীদের বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

নেপালের পররাষ্ট্র সচিব সঙ্কর বৈরাগী জানান, ১৮তম সার্ক সম্মেলন নেপালে অনুষ্ঠিত হওয়ার জন্য তারা আবেদন করেন। সে আবেদনের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
নেপালে ১৯৮৭ সালে তৃতীয় সার্ক সম্মেলন ও ২০০২ সালে ১১তম সার্ক সম্মেলন অনুষ্ঠিত হয়। দেশটিতে  তৃতীয়বারের মতো সার্ক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
সঙ্কর বৈরাগী জানান, নভেম্বরের কতো তারিখে এ সম্মেলন অনুষ্ঠিত হবে তা সার্কের সদস্য দেশগুলোর সঙ্গে কথা বলে ঠিক করা হবে।
আরও পড়ুন

সর্বশেষ