শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬
প্রচ্ছদবিনোদন সময়লম্বা মেয়ে চান আমির খান

লম্বা মেয়ে চান আমির খান

বিনোদন  ডেস্ক (বিডি সময় ২৪ ডটকম)

নিজের চেয়ে লম্বা মেয়েদের সঙ্গে অভিনয় করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন ‘মিস্টার পারফেকশস্টি’খ্যাত বলিউড অভিনেতা আমির খান। তার মতে, লম্বা মেয়েদের সঙ্গে অভিনয় করলে দর্শকদের ছবির প্রতি আগ্রহ বেড়ে যায়। তাই তিনি আগামী ছবিগুলোতে নায়িকা হিসেবে তার থেকে লম্বা মেয়েদেরই বেছে নেবেন। মিডডের খবরে জানা গেছে, ৪৮ বছর বয়সী এ অভিনেতা বলিউডের সব লম্বা অভিনেত্রীদের সঙ্গেই অভিনয়ের অভিজ্ঞতা অর্জন করতে চাইছেন। সম্প্রতি তিনি ‘ধুম থ্রি’ ছবিতে তার চেয়ে তিন ইঞ্চি বেশি উচ্চতার অধিকারী ক্যাটরিনা কাইফের সঙ্গে জুটি বেঁধেছেন। যার ফলে ছবিটি দর্শকরা লুফে নিয়েছে। গড়েছে বেশ কটি রেকর্ডও। এদিকে নতুন প্রজেক্ট ‘পিকে’তে ৫ ফুট ৬ ইঞ্চি লম্বা আমিরকে আনুশকা শর্মার [৫ ফুট ৯ ইঞ্চি] সঙ্গে রোমান্স করতে দেখা যাবে। এ প্রসঙ্গে আমির খান বলেন, ‘লম্বা মেয়েদের সঙ্গে রোমান্স করতে ভালোই লাগে। ভবিষ্যতে আমি সোনাম কাপুর ও দীপিকা পাডুকোনের মতো সুলম্বিত নায়িকাদের সঙ্গে জুটি বাঁধতে চাই।’ সূত্রটি আরো জানিয়েছে, শুধু আমিরই নন, নিজের চেয়ে লম্বা মেয়েদের সঙ্গে অভিনয় করতে পছন্দ করেন বলিউড বাদশাহ শাহরুখ খান এবং নবাব’খ্যাত সাইফ আলি খানও।

আরও পড়ুন

সর্বশেষ