রবিবার, নভেম্বর ২২, ২০২৬
প্রচ্ছদঅর্থ ও বানিজ্য সময়ব্যাংক কোম্পানি আইন সংশোধনের উদ্যোগ : ব্যাংকের পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা

ব্যাংক কোম্পানি আইন সংশোধনের উদ্যোগ : ব্যাংকের পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা

ব্যাংক খাতে সুশাসন প্রতিষ্ঠা, খেলাপি কমাতে ও আমানতকারীদের স্বার্থ সুরক্ষায় ব্যাংক কোম্পানি আইন সংশোধনের উদ্যোগ নিয়েছে সরকার। রোববার (২২ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।

প্রস্তাবিত সংশোধনীতে বেসরকারি ব্যাংকের পরিচালনা পর্ষদে মন্ত্রী, সংসদ সদস্য ও স্থানীয় সরকারের প্রতিনিধিদের থাকা নিষিদ্ধ করার প্রস্তাব করা হয়েছে। একই সঙ্গে রাজনৈতিক পদধারীরা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক বা প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবেও নিয়োগের অযোগ্য হবেন।

অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ সংশোধনের খসড়া চূড়ান্ত করেছে।খসড়ায় একই পরিবার থেকে ব্যাংকের পরিচালনা পর্ষদে পরিচালকের সংখ্যা তিনজন থেকে কমিয়ে দুজন এবং পরিবারের স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠান থেকে প্রতিনিধি পরিচালক রাখার সুযোগও দুজনের পরিবর্তে একজন রাখার সিদ্ধান্ত হয়েছে।

পরিচালকদের একটানা দায়িত্ব পালনের মেয়াদ ১২ বছর থেকে কমিয়ে ছয় বছর করার প্রস্তাব করা হয়েছে। তবে ছয় বছর দায়িত্ব পালনের পর পরবর্তী তিন বছর একই ব্যাংকের পরিচালক থাকা যাবে না। পাশাপাশি স্বতন্ত্র পরিচালকের সংখ্যা বাড়ানোর প্রস্তাবও রয়েছে। খসড়াটি শিগগিরই মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হবে। এরপর মন্ত্রিসভার অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে।

আরও পড়ুন

সর্বশেষ