বুধবার, নভেম্বর ১১, ২০২৬
প্রচ্ছদদেশজুড়েগাজীপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের ৩ আরোহী নিহত

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের ৩ আরোহী নিহত

গাজীপুরের ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সফিপুর উড়াল সেতুর ওপর অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন। নিহত ব্যক্তিদের মধ্যে একজন নারী ও একটি শিশু রয়েছেন।

বুধবার (১১ নভেম্বর) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নাওজোড় হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোরশেদ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি মোরশেদ জানান, দুপুরে সফিপুর উড়াল সেতুর ওপর একটি মোটরসাইকেলকে অজ্ঞাত একটি গাড়ি ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের চালক, এক নারী ও এক শিশু নিহত হন।

আরও পড়ুন

সর্বশেষ