শুক্রবার, অক্টোবর ২৩, ২০২৬
প্রচ্ছদজাতীয়একুশে পদক পাচ্ছেন সাংবাদিক গোলাম সারওয়ার

একুশে পদক পাচ্ছেন সাংবাদিক গোলাম সারওয়ার

ষ্টাফ  রিপোর্টার  (বিডিসময়২৪ডটকম)

এই বছর একুশে পদক পেতে যাচ্ছেন কবি বেলাল চৌধুরী ও সাংবাদিক গোলাম সারওয়ার। এছাড়া আরো ১৫ জনকে পদকের জন্য মনোনীত করা হয়েছে। এদের মধ্যে তিনজন মরণোত্তর পদক পাচ্ছেন। তারা হলেন-  ভাষাসৈনিক ডা. বদরুল আলম, নাট্যব্যক্তিত্ব এস এম সোলায়মান ও লেখক আবদুস শাকুর।

আগামী ২০ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠানে মনোনীতদের হাতে পদক তুলে দেবেন। মঙ্গলবার সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

জানা গেছে, বদরুল আলম ভাষা আন্দোলনে, এস এম সোলায়মান শিল্পকলায় এবং আবদুস শাকুর ভাষা ও সাহিত্যে এই পদক যাচ্ছেন। ভাষা আন্দোলনের জন্য এবার পদক পাচ্ছেন শামসুল হুদা। শিক্ষায় পদকের জন্য মনোনীত হয়েছেন ড. অনুপম সেন। চিত্রকর সমরজিৎ রায় চৌধুরী এবং লোকসঙ্গীত শিল্পী ও সংগ্রাহক রামকানাই দাশ শিল্পকলায় পদক পাচ্ছেন।

গবেষণায় পদকের জন্য মনোনীত হয়েছেন ড. এনামুল হক। সমাজসেবায় ডা. মুজিবুর রহমান এবং অভিনয়শিল্পী কেরামত মওলা শিল্পকলায় পুরস্কার পাচ্ছেন। ভাষা ও সাহিত্যে এই বছর পদক পাচ্ছেন কবি রশীদ হায়দার, জামিল চৌধুরী ও ছড়াকার বিপ্রদাস বড়ুয়া।

আরও পড়ুন

সর্বশেষ