মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬
প্রচ্ছদদেশজুড়েসুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণ

সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণ

জুলাইয়ে হত্যা, উসকানি, প্ররোচনা ও ষড়যন্ত্রের মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত শীর্ষ নেতার মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পরপরই সুপ্রিম কোর্টের গেটের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। প্রধান বিচারপতি ও অন্যান্য বিচারপতিদের প্রবেশের পথে মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) এ ঘটনা ঘটে। মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পরপরই এ বিস্ফোরণের ঘটনা ঘিরে আদালত এলাকায় উত্তেজনা তৈরি হয়।

এর আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের সাত নেতাকে মৃত্যুদণ্ড দেন। ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন। প্যানেলের অন্য দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।আইনি পরামর্শ নিন

মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাত আসামি হলেন—আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাবেক প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান। রায় ঘোষণার সময় সাত আসামিই পলাতক ছিলেন।

মামলায় জুলাইয়ের আন্দোলন ঘিরে হত্যা, উসকানি, প্ররোচনা ও ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছিল। রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ রাখা হয়। পরে ১৪ সেপ্টেম্বর ট্রাইব্যুনাল ১৫ সেপ্টেম্বর রায় ঘোষণার দিন নির্ধারণ করেন। মঙ্গলবার নির্ধারিত দিনে রায় ঘোষণার পরই সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

আরও পড়ুন

সর্বশেষ