সচিবালয় নিরাপত্তা বিভাগসহ ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তিন সহকারী পুলিশ কমিশনারকে বদলি করা হয়েছে। রোববার ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক অফিস আদেশে এ বদলি করা হয়।
বদলি হওয়া কর্মকর্তারা হলেন- সচিবালয় নিরাপত্তা বিভাগের সহকারী পুলিশ কমিশনার মো. আতিকুর রহমানকে ট্রাফিক-মহাখালী জোনে, কোতয়ালী জোনের সহকারী পুলিশ কমিশনার মো. ফজলুল হককে গোয়েন্দা-তেজগাঁও বিভাগে এবং গোয়েন্দা-তেজগাঁও বিভাগের সহকারী পুলিশ কমিশনার মাহমুদুল হোসাইনকে কোতোয়ালি জোনে বদলি করা হয়েছে।




