সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬
প্রচ্ছদইসলাম ও জীবন২৩ সেপ্টেম্বর পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম

২৩ সেপ্টেম্বর পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম

দেশের আকাশে পবিত্র রবিউস সানি মাসের চাঁদ দেখা গেছে। ফলে আজ রোববার থেকে ১৪৪৮ হিজরি সনের রবিউস সানি মাস গণনা শুরু হবে। এরই পরিপ্রেক্ষিতে আগামী ২৩ সেপ্টেম্বর বুধবার পবিত্র ফাতেহা–ই–ইয়াজদাহম উদযাপিত হবে।

নিবার সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ। খবর বাসসের।

পবিত্র রবিউস সানি মাসের চাঁদ দেখা সম্পর্কে সকল জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়সমূহ, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) হতে প্রাপ্ত তথ্য পর্যালোচনা করে এ সিদ্ধান্ত গ্রহণ করে জাতীয় চাঁদ দেখা কমিটি।

আরও পড়ুন

সর্বশেষ